শহরের কোলাহল ছেড়ে গাঁয়ে ফিরে যেতে চাই, বৃক্ষ-রাজির নিকুঞ্জ ছায়ায় মনের শান্তি খুঁজে পাই।
নদীর কূলে বটের মূলে বিছায়ে আছে মায়ের আঁচল, বাউলা পবনে হৃদি-গগনে স্বপ্নতারা করে ঝলমল। সুখের আভাসে বুকের জ্বালা একদম ভুলে যাই, শহরের কোলাহল ছেড়ে গাঁয়ে ফিরে যেতে চাই।
বাড়ীর ধারে পুকুর পাড়ে ফুটে আছে সুরভিত গোলাপ, দূর্বাঘাসে বিকেলে বসে জমে উঠে এলোমেলো প্রলাপ। ফুলের সুভাসে মনের আনন্দে হরদম দোল খাই, শহরের কোলাহল ছেড়ে গাঁয়ে ফিরে যেতে চাই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।